ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের প্রথম পালার ৯ উইকেটে ৫৮০ রানের জবাবে শ্রীলঙ্কা ৫৪ রান করেছে এক উইকেটে। ফলে তারা এখনো পিছিয়ে আছে ৫২৬ রানে। হাতে আছে ৯ উইকেট।
এর আগে ত্রি-শতক (৩৩৩ রান) হাঁকান ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয়দিন মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের প্রথম পালার জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় ৬ রানের মাথায় হিসেবের খাতা খোলার আগেই আন্দ্রে রাসেলের বলে শেন শিলিংফোর্ডের হাতে ধরা পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে
bdnews24