২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে রোববার ঢাকার প্রতিপক্ষ বরিশাল

দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের একদিনের প্রতিযোগিতার ফাইনালে রোববার ঢাকা মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন বরিশাল বিভাগের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 02:09 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের একদিনের প্রতিযোগিতার ফাইনালে রোববার ঢাকা মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন বরিশাল বিভাগের। খেলাটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে শুক্রবার গ্র"প পর্বের খেলায় বরিশালের বিপক্ষে ৭৯ রানে জেতে ঢাকা বিভাগ। একই দিন খুলনার বিপক্ষে ৬ উইকেটে জিতেও ফাইনালে উঠতে পারেনি রাজশাহী। কেননা, লিগের দ্বিতীয় পর্ব শেষে ঢাকা, বরিশাল ও রাজশাহী তিন বিভাগেরই পয়েন্ট দাঁড়ায় দশ। কিন্তু 'হেড টু হেড' লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে ওঠে ঢাকা ও বরিশাল। ঢাকার হয়ে ফাইনালে খেলতে পারেন তামিম ইকবাল। চট্রগ্রামের ক্রিকেটার হলেও এ বছর চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি। এ অবস্থায় প্রতিপক্ষ বরিশালের অনাপত্তি পেলে মাঠে দেখা যেতে পারে জাতীয় দলের এই ক্রিকেটারকে। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের আগে প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচ খেলতে চাইছেন তামিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২০১০ ঘ.