২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ২৩৬ রানে পিছিয়ে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় দিন শেষে প্রথম পালায় পাকিস্তান দুই উইকেটে তুলেছে ১৪৪ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 11:57 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় দিন শেষে প্রথম পালায় পাকিস্তান দুই উইকেটে তুলেছে ১৪৪ রান। এখনো পাকিস্তান পিছিয়ে আছে ২৩৬ রানে। হাতে আছে ৮ উইকেট। উইকেটে রয়েছেন আজহার আলী ১২ রান নিয়ে এবং অপর প্রান্ত আগলে আছেন ইউনুস খান, ২১ রান নিয়ে। এর আগে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে প্রোটিয়াসরা তোলে ৩৮০ রান। পাকিস্তানের শুরুটা বেশ ভালোই হয়েছিল। উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও তৌফিক উমর ১০৫ রানের জুটি গড়েন। হাফিজ ৬০ রান করে পল হ্যারিসের বলে গ্রায়েম স্মিথের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরেন। ৪২ রানের মাথায় মর্নে মর্কেলের বলে এলবিডব্লিউ'য়ের শিকার হন তৌফিক। হ্যারিস ও মর্কেল একটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০০৪ ঘ.