২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড

আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে শুক্রবার হায়দ্রাবাদে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামছে নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 01:46 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে শুক্রবার হায়দ্রাবাদে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয়েছে। অথচ আহমেদাবাদে প্রথম টেস্ট খেলতে নামার আগে নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস ছিল তলানিতে। বাংলাদেশের বিপক্ষে একদিনের সিরিজে ৪-০ তে হারের লজ্জা নিয়ে ভারতে গিয়েছিল তারা। একই সঙ্গে কয়েকজন খেলোয়াড়ের মাঠে নামা নিয়েও অনিশ্চয়তা ছিল। যদিও প্রথম টেস্টের পর এসব সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে নিউজিল্যান্ড। তবে দুই ইনিংসেই খালি হাতে ফেরা উদ্বোধনী ব্যাটসম্যান টিম ম্যাকিনটশ এবং তিন নম্বর ব্যাটসম্যান বিজে ওয়েটলিংকে নিয়ে কিছুটা উদ্বেগ আছে নিউজিল্যান্ড দলে। প্রথম টেস্টে খেলতে নামার আগে ভারতীয় দলেও বেশ কিছু সমস্যা ছিল। রান পাচ্ছিলেন না গৌতম গম্ভির ও রাহুল দ্রাবিড়। স্পিনার হরভজন সিং ও প্রজ্ঞান ওঝাও ফর্মে ছিলেন না। প্রথম ইনিংসে দ্রাবিড়ের শতক স্বস্তি ফিরিয়েছে ভারতীয় দলে। তবে বাকি তিনজন তেমন কিছু করে দেখাতে পারেন নি। উভয় দলই দ্বিতীয় টেস্টের আগে কঠোর অনুশীলন করেছে। এ সপ্তাহের শুরুতে বৃষ্টি হওয়ায় হায়দ্রাবাদে প্রথম দিনে পেসাররা কিছু বাড়তি সুবিধা পেতে পারেন। অনেকে আবার মনে করছেন নতুন পিচ স্পিন সহায়ক হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/টিআর/১৯৩০ ঘ.