২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরভজনের শতকে ড্র করল ভারত

আহমেদাবাদে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ড্র হয়েছে। খেলার পঞ্চম ও শেষ দিনে ভারতের দেয়া ২৯৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেটে ২২ রান করে নিউজিল্যান্ড। ফলাফলের সম্ভাবনা না থাকায় উভয় অধিনায়কের সম্মতিতে টেস্ট ড্র ঘোষণা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 01:06 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আহমেদাবাদে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ড্র হয়েছে। খেলার পঞ্চম ও শেষ দিনে ভারতের দেয়া ২৯৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেটে ২২ রান করে নিউজিল্যান্ড। ফলাফলের সম্ভাবনা না থাকায় উভয় অধিনায়কের সম্মতিতে টেস্ট ড্র ঘোষণা করা হয়। এর আগেও ভারতের হয়ে ম্যাচ সেরা হয়েছেন ভারতের হরভজন সিং। তবে সেটা বল হাতে ভূমিকা রাখায়। কিন্তু রোববার ব্যাট হাতে ভারতকে বাঁচিয়ে ম্যাচ সেরা হয়েছেন এই অফ-স্পিনার। ক্যারিয়ারের ৮৮ নম্বর টেস্টে প্রথম সেঞ্চুরি করে হরভজন চমকে দিয়েছেন সবাইকে। ১১৫ রান করেছেন হরভজন। ৬৫ রানে ভারতের ৬ উইকেট পড়ার পর তিনি এবং ভিভিএস লক্ষ্মণ ভারতকে উদ্ধারের ভার নেন। তাতে লক্ষ্মণের অবদান ৯১ রান। সেঞ্চুরি পেতে পারতেন লক্ষ্মণও। কিন্তু ভেট্টোরির বল তার ব্যাটে লাগার পর প্যাডে লাগলেও আম্পায়ার এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলে দেন। হরভজন এবং লক্ষ্মণ সপ্তম উইকেটে ১৬৩ রান যোগ করেন। শেষ পর্যন্ত ভারত দ্বিতীয় ইনিংসে ২৬৬ রানে অলআউট হয়। কিউই পেসার ক্রিস মার্টিন ৫ উইকেট নেন ৬৩ রানে। জয়ের জন্য ২৯৫ রানের টার্গেট তাড়া করার কোনো লক্ষ্যই ছিল না নিউজিল্যান্ডের। কারণ হাতে সময় ছিল না। তাই অন্যতম ওপেনার টিম ম্যাকিন্টশ শূন্য রানে জহির খানের বলে আউট হলেও দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচের ইতি টানা হয়। তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় খেলাটি শুরু হবে শুক্রবার, ১২ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/১৮৫৯ ঘ.