২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাট-আমিরের নিষেধাজ্ঞা বহাল

'স্পট ফিক্সিং'য়ে জড়িত থাকার অভিযোগে সালমান বাট ও মোহাম্মদ আমিরের বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 04:00 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং'য়ে জড়িত থাকার অভিযোগে সালমান বাট ও মোহাম্মদ আমিরের বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার দুবাইতে দুই পাকিস্তানি ক্রিকেটারের আপিলের শুনানি শেষে এই রায় দেন আইসিসি'র আচরণবিধি কমিটির কমিশনার মাইকেল বেলোফ। এই রায়ের বিপক্ষে আর আপিল করতে পারবেন না সালমান ও আমির। শুনানি শেষে সাংবাদিকদের বেলোফ বলেন, "আমি ওদের আপিল বাতিল করে দিয়েছি। ফলে আইসিসি'র সাময়িক নিষেধাজ্ঞা বহাল থাকবে সালমান ও আমিরের ওপর।" তবে বেলোফ জানিয়ে দেন, এখন সালমান ও আমিরের স্পট ফিক্সিংয়ের কেসটি চলে যাবে আইসিসি'র স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন ট্রাইবুনালের কাছে। সেখানেই পক্ষে - বিপক্ষে তথ্য প্রমাণ ও শুনানি শেষে রায় দেয়া হবে তারা আসলেই দোষী কিনা। সে অনুযায়ীই আইসিসি সিদ্ধান্ত নেবে। আশা করা হয়েছিল নিষেধাজ্ঞা উঠে গেলে সংযুক্ত আরব আমিরাতে চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন সালমান ও আমির। স্পট ফিক্সিংয়ে নিষেধাজ্ঞা আছে আসিফের বিরুদ্ধেও। তবে আপিল করে শেষ পর্যন্ত তা প্রত্যাহার করেছেন তিনি। কারণ দুবাইতে তার প্রবেশই নিষেধ। এরআগে তিনি মাদক নিয়ে ধরা পড়েছিলেন সেখানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৮৩৫ ঘ.