২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার একদিনের দলে ডয়ের্টি

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার একদিনের দলে ডাক পেয়েছেন তাসমানিয়ার বোলার জাভিয়ের ডয়ের্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 11:16 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার একদিনের দলে ডাক পেয়েছেন তাসমানিয়ার বোলার জাভিয়ের ডয়ের্টি। তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে ৩ নভেম্বর, মেলবোর্নে। শেষ হবে ব্রিসবেনে, ৭ নভেম্বর। ঘরোয়া প্রতিযোগিতায় ভালো খেলায় দলে নেয়া হয় বাঁ-হাতি ফিঙ্গার স্পিনার ২৭ বছর বয়সী ডয়ের্টিকে। এ প্রসঙ্গে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান অ্যান্ড্রু হিলডিচ বলেন, তাসমানিয়ার হয়ে চমৎকার খেলায় দলে ডাক পাওয়া ছিল তার প্রাপ্য। বিশ্বকাপ ক্রিকেটে বাঁ-হাতি ফিঙ্গার স্পিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন তিনি। হিলডিচ বলেন, সুযোগ পেলে জাভিয়ের যে ভালো খেলবেন সে বিশ্বাস তার আছে। অধিনায়ক রিকি পন্টিং, শেন ওয়াটসন ও ব্রাড হ্যাডিনকেও রাখা হয়েছে ১৫ সদস্যের দলে। দল থেকে বাদ পড়েছেন ডেভিড ওয়ার্নার ও ক্যালাম ফার্গুসন। ভারতের বিপক্ষে একদিনের সিরিজে দলে ছিলেন দু'জনই। দল: রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক (সহ-অধিনায়ক), জাভিয়ের ডয়ের্টি, ব্রাড হ্যাডিন, জন হাস্টিংস, নাথান হরিজ, মাইক হাসি, মিচেল জনসন, শন মার্শ, ক্লিন্ট ম্যাককে, পিটার সিডল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, শেন ওয়াটসন ও ক্যামেরোন হোয়াইট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৫১ ঘ.