২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্কারের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের আপিল

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির রাজস্থান রয়্যালসকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দেয়ায় মুম্বাই হাইকোর্টে আপিল করেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির রাজস্থান রয়্যালসকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দেয়ায় মুম্বাই হাইকোর্টে আপিল করেছে দলটি। এ ব্যাপারে শুনানি হবে বুধবার। আর্থিক ও মালিকানা সংক্রান্ত জটিলতায় রাজস্থান রয়্যালসকে ১০ অক্টোবর আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবকেও বাদ দেয়ার ঘোষণা দেয়া হয় সেদিন। রাজস্থান রয়্যালসের এক বিবৃতিতে বলা হয়, "কোনো রকম নোটিশ ছাড়াই কেনো আমাদের বাদ দেয়া হলো তা জানার জন্য আমরা ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। আমরা বুঝতে পারছি না আমাদের ভুলটা কোথায়?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯০২ ঘ.