ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় একদিনের খেলায় জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
রোববার পোচেফস্ট্রুমের শেনওয়েজ স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ৪৮ ওভার ২ বলে ২৬৮ রানে অলআউট হয়ে যায়। সর্বাধিক ৭৮ রান করেন টাটেন্ডা টাইবু।
দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার জুয়ান থেরন ৫ উইকেট নেন ৪৪ রানে। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনিই।
জবাবে হাশিম আমলার ১১০ ও এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত ১০১ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৩৯ ওভারে ২ উইকেটে ২৭৩ রান তুলে ম্যাচ জেতে।
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত হল দক্ষিণ আফ্রিকার। প্রথম একদিনের ম্যাচে জিম্বাবুয়েকে ৬৪ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১৫৫ ঘ.
bdnews24