ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ড ক্রিকেট দলকে পরপর চার খেলায় হারিয়ে সিরিজ জেতায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বাংলাদেশ ক্রিকেট দলকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে দশ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন।
এক তথ্য বিবরণীতে রোববার বলা হয়, দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১০৬ ঘ.
bdnews24