২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়ি জীবনের সেরা দিন: রুবেল

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৩ রানে হারল নিউজিল্যান্ড। আর এই ম্যাচে জয়ের নায়ক ফাস্ট বোলার রুবেল হোসেন। মাত্র ২৫ রান দিয়ে নিউজিল্যান্ডের ৪ উইকেট তুলে নেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 03:13 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৩ রানে হারল নিউজিল্যান্ড। আর এই ম্যাচে জয়ের নায়ক ফাস্ট বোলার রুবেল হোসেন। মাত্র ২৫ রান দিয়ে নিউজিল্যান্ডের ৪ উইকেট তুলে নেন তিনি। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে রুবেল বলেন, "এটা আমার খেলোয়াড়ি জীবনের সবচেয়ে সেরা দিন। দলের জয়ে আমার ভূমিকা ছিল, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।" ২০০৯ সালের ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা-বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আর সেই ম্যাচে হারের জন্য রুবেলের বাজে বোলিংকেই দায়ী করা হয়েছিল। এ বিষয়ে রুবেল বলেন, "শ্রীলঙ্কার বিপক্ষে ওই খেলায় খারাপ বোলিং করার কারণে আমি অনুতপ্ত ছিলাম। আজকের নৈপুণ্যের পর আমি সেই কষ্ট ভুলতে পারলাম।" "আজকের ম্যাচে বোলিংয়ে শুরু করার সুযোগ পাই আমি। আর সেই সুযোগকে শতভাগ কাজে লাগিয়ে অধিনায়কের আস্থার জবাব দিতে চেয়েছি। নিজেকে বুঝিয়েছি সঠিক লাইন ও লেন্থ বজায় রেখে বল করতে পারলে সাফল্য আসবেই। আর সেই সাফল্য আজ আমি পেয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/এমএইচ/এনআই/২১১০ ঘ.