২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসবাহকেই পথ দেখাতে হবে: ওয়াকার

সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নতুন অধিনায়ক মিসবাহ উল হকের ব্যাটের ওপরেই পাকিস্তান দলের সাফল্য অনেকখানি নির্ভর করবে বলে মনে করছেন কোচ ওয়াকার ইউনুস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 11:52 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নতুন অধিনায়ক মিসবাহ উল হকের ব্যাটের ওপরেই পাকিস্তান দলের সাফল্য অনেকখানি নির্ভর করবে বলে মনে করছেন কোচ ওয়াকার ইউনুস। লাহোরে পাকিস্তান দলের অনুশীলন চলছে। সেখানেই ওয়াকার বলেন, "ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে মিসবাহ'র। সেটা ওর অবশ্যই কাজে লাগবে। তবে ওর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে পাকিস্তান। কারণ দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসেবে ওকেও পথ দেখাতে হবে। কাজেই ব্যাট হাতে মিসবাহ'র পারফরম্যান্স খুব জরুরী।" ওয়াকার বলতে দ্বিধা করেননি সালমান বাটের অভাব অনুভূত হবে দক্ষিণ আফ্রিকা সিরিজে। জানান, "অধিনায়ক হিসেবে ও বেশ ভালো শুরু করেছিল। ওর অধীনে দল টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে। কাজেই ওকে না পাওয়াটা একটা ধাক্কাই।" পাকিস্তান কোচ অবশ্য বলেন আরব আমিরাতের পিচ এবং পরিবেশ দু'টোই তার দলকে বাড়তি সুবিধা দেবে। কারণ তা পাকিস্তানের মতোই। কিন্তু মেনে নেন, দক্ষিণ আফ্রিকা কঠিন চ্যালেঞ্জই ছুঁড়ে দেবে তার তরুণ দলের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৭৪৫ ঘ.