২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফেরার অপেক্ষায় সালমান

'স্পট ফিক্সিং' - এর অভিযোগের পর এখন পাকিস্তানের টেস্ট অধিনায়ক সালমান বাট প্রকৃত বন্ধু এবং শত্র"র মধ্যে তফাৎ ধরতে শিখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 01:37 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -'স্পট ফিক্সিং' - এর অভিযোগের পর এখন পাকিস্তানের টেস্ট অধিনায়ক সালমান বাট প্রকৃত বন্ধু এবং শত্র"র মধ্যে তফাৎ ধরতে শিখেছেন। দলে ফেরার আশায় লাহোরে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন ২৬ বছর বয়সী এ ব্যাটসম্যান। তারই ফাঁকে শনিবার বলেন, "ইংল্যান্ডে ঘটা গোটা ব্যাপারটায় আমি একটা শিক্ষা পেয়েছি। যা আমাকে আগামীতে পথ চলতে সাহায্য করবে। এই ঘটনা আমাকে শিখিয়েছে, আমার চারপাশে থাকা লোকজনের মধ্যে কে আমার বন্ধু আর কে শত্র"?" সালমান এখন দলে ফেরার অপেক্ষা করছেন। আগামী ৩০ এবং ৩১ অক্টোবর কাতারের রাজধানী দোহাতে তার এবং 'স্পট ফিক্সিং'য়ের অভিযোগে অভিযুক্ত অপর দুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরের আপিলের শুনানি হবে। তাতে প্রধান জুরি থাকবেন আইসিসি'র আচরণ বিধি কমিটির প্রধান মাইকেল বেলফ। সালমানের আশা এই শুনানির পরেই তিনি আইসিসি'র সাময়িক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন। আর মুক্তি পাওয়ার পরদিনই তিনি তৈরি থাকবেন পাকিস্তান দলে খেলার জন্য। বলেছেন, "দলে ফেরার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাই অনুশীলন করে যাচ্ছি নিয়মিত। যদি শুনানিতে মুক্তি পাই, তাহলে পরদিনই পাকিস্তানের হয়ে খেলতে চাই।" সালমান স্ব^ীকার করেন ম্যাচ গড়াপেটার এই অভিযোগ তার খেলোয়াড়ি জীবনকে ক্ষতিগ্রস্তকরেছে। বলেছেন, "নেতৃত্ব পাওয়ার পর আমি যখন দল গুছিয়ে নিতে শুরু করেছিলাম, চমৎকার কয়েকটি সাফল্য পেয়েছিলাম, ঠিক তখনই এই ঘটনা বড় একটা ছন্দপতন ঘটায়।" শহীদ আফ্রিদি ইংল্যান্ড সফরে অস্ট্র্রেলিয়ার বিপক্ষে লর্ডস টেস্ট হারের পরেই হুট করে টেস্ট নেতৃত্ব ছেড়ে দেন। নতুন অধিনায়ক হন সালমান। তার অধীনে অস্ট্রেলিয়াকে ১৫ বছর পর হারায় পাকিস্তান। তারপর সালমানের অধীনে তারা একটি টেস্টে হারায় ইংল্যান্ডকেও। কিন্তু সালমান, আসিফ ও আমিরের বিরুদ্ধে 'স্পট ফিক্সিং'য়ের অভিযোগে সবই ভেস্তে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/১৯২৭ ঘ.