২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গতদের পাশে...

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ এবং ইংল্যান্ডের ফাস্ট বোলার সাজিদ মাহমুদ পাকিস্তানের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য দুই লাখ চল্লিশ হাজার পাউন্ডের তহবিল গড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 01:32 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ এবং ইংল্যান্ডের ফাস্ট বোলার সাজিদ মাহমুদ পাকিস্তানের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য দুই লাখ চল্লিশ হাজার পাউন্ডের তহবিল গড়েছেন। দুই ক্রিকেটার মিলে লন্ডনে চ্যারিটি ডিনার এবং বিভিন্ন ক্রীড়া সামগ্রীর নিলামের আয়োজন করেন। তাতে লিভারপুল অধিনায়ক স্টিফেন জেরার্ড, জেইমি কারাঘের উপস্থিত ছিলেন। নিলাম অনুষ্ঠানে জেরার্ড এবং কারাঘের তাদের জার্সি প্রদান করেন বিক্রির জন্য। আজহার বলেছেন, "আমরা আশা করেছিলাম সর্বোচ্চ এক লাখ পাউন্ড উঠবে বলে। কিন্তু আশাতীতভাবে তার প্রায় আড়াইগুণ বেশি অর্থ উঠেছে। এর পুরোটাই যাবে পাকিস্তানে বন্যা ত্রাণ তহবিলে।" আজহার এবং সাজিদ দু'জনেই এখন পাকিস্তানে। তারা নিজেরাই বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় স্থানীয় ত্রাণ কমিটির সঙ্গে যোগ দিয়ে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করছেন। আজহার বলেন এটা তার এবং সাজিদ দু'জনের জন্যই একটা অন্যরকম অভিজ্ঞতা। এরকম মানবিক সহায়তায় নিজেদের যুক্ত করতে পেরে তারা গর্বিতও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/১৮৪৫ ঘ.