২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো চার বছর খেলতে চান শোয়েব

নানা বিতর্ক, ফিটনেস সমস্যার সঙ্গে এখন যোগ হয়েছে বয়সও। তারপরও আরো চার বছর পাকিস্তানের হয়ে খেলতে চান ৩৫ বছর বয়সী ফাস্ট বোলার শোয়েব আখতার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 12:28 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নানা বিতর্ক, ফিটনেস সমস্যার সঙ্গে এখন যোগ হয়েছে বয়সও। তারপরও আরো চার বছর পাকিস্তানের হয়ে খেলতে চান ৩৫ বছর বয়সী ফাস্ট বোলার শোয়েব আখতার। পাকিস্তানের একটি দৈনিকের সঙ্গে তিনি বলেছেন, "কঠোর পরিশ্রমের পাশাপাশি আমি ফিটনেসও ধরে রেখেছি। পাকিস্তানের হয়ে গত কয়েকটি ম্যাচে আমার নৈপুণ্যই তা বলে দেবে, কতটুকু পারছি আমি। কাজেই আমি আত্মবিশ্বাসী। শুধু চার বছর পরের বিশ্বকাপই নয়, আগামী চার বছর পাকিস্তানের হয়ে টানা খেলে যেতে চাই আমি।" রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতে যাওয়া টেস্ট সিরিজে পাকিস্তান দলে ডাক পাননি। তবে আশা করছেন চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে ডাক পাবেন। বলেছেন, "পাকিস্তানের হয়ে আরো বেশ কিছুদিন আমি টেস্ট খেলার ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরেই চোখ আমার।" ইংল্যান্ড সফরে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনাগুলো দলের আত্মবিশ্বাসে কিছুুটা হলেও চির ধরিয়েছে বলে মানছেন শোয়েব। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজেই দল সেই বিতর্ক থেকে বেরিয়ে আসবে বলে তার ধারণা। শোয়েবের দৃঢ় বিশ্বাস পাকিস্তান দলে প্রতিভার অভাব নেই। যে কোনো দলকে হারানোর সামর্থ্য পাকিস্তানের রয়েছে। কিন্তু তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে দরকার সঠিক দিক নির্দেশনা। পাকিস্তানের হয়ে ৪৬ টেস্টে ১৭৮ ও ১৫২ টি একদিনের খেলায় ২৩৫ উইকেট নিয়েছেন শোয়েব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/১৮১৪ ঘ.