ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং তার বিশ্বজয়ী দলের পতন মেনে নিতে পারছেন না। কিন্তু তারই দেশের গণমাধ্যম ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর সাফ জানিয়ে দিয়েছে, অস্ট্রেলিয়ার দিন শেষ।
পত্রিকাগুলো লিখেছে, ভারতের কাছে হারের পর এখন অ্যাশেজেও আরেকটা ধাক্কা অপেক্ষা করছে পন্টিংদের জন্য।
ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া এখন ইংল্যান্ডের নিচে পাঁচ নম্বরে নেমে গেছে।
সিডনির 'ডেইলি টেলিগ্রাফ' লিখেছে, গত ২২ বছরের মধ্যে সবচেয়ে খারাপভাবে হারার পর অ্যাশেজে অস্ট্রেলিয়াকে রীতিমতো খোঁড়াতে হবে।" পন্টিংকে নিয়ে পত্রিকাটির খবরে শিরোনাম দেয়া হয়েছে, 'দিশেহারা অধিনায়ক'।
প্রখ্যাত ক্রিকেট লিখিয়ে পিটার রোবাকের মতে, অস্ট্রেলিয়াকে এখন যত তাড়াতাড়ি সম্ভব অ্যাশেজের জন্য তৈরি হতে হবে। নইলে, আরো বিপদ অপেক্ষা করছে পন্টিংদের জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/টিআর/২০১২ ঘ.
bdnews24