২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের সিরিজে শেবাগ নেই, ফিরেছেন যুবরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে খেলছেন না মারকুটে উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। কাঁধের চোটের জন্য দর্শক হয়ে থাকতে হচ্ছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে খেলছেন না মারকুটে উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। কাঁধের চোটের জন্য দর্শক হয়ে থাকতে হচ্ছে তাকে। ওই সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা করাবেন তিনি। মঙ্গলবার ভারত তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে। দলে একমাত্র নতুন মুখ উদ্বোধনী ব্যাটসম্যান ২৪ বছর বয়সী শিখর ধাওয়ান। শচীন টেন্ডুলকার ফিরছেন এ সিরিজে। শচীন সর্বশেষ একদিনের ম্যাচ খেলেছিলেন এ বছরের এপ্রিলে, গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই খেলায় প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বি-শতক হাঁকিয়েছিলেন তিনি। দলে আরো ফিরেছেন যুবরাজ সিং। চোটের কারণে সিরিজে খেলছেন না গৌতম গম্ভির ও ফাস্ট বোলার ইশান্ত শর্মা। আর টানা ম্যাচ খেলার ক্লান্তির জন্য আরেক ফাস্ট বোলার জহির খান ও অফ-স্পিনার হরভজন সিংকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। ফলে অজিদের বিপক্ষে ঘরের মাঠে একদিনের সিরিজে খর্ব শক্তির দলই নামাতে হচ্ছে ভারতকে। একদিনের দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, সৌরভ তিওয়ারি, রবিচন্দ্রন অশ্বিন, প্রবীন কুমার, আশিষ নেহরা, মুনাফ প্যাটেল, বিনয় কুমার, রবীন্দ্র জাদেজা ও রোহিত শর্মা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/টিআর/এনআই/২০৫২ ঘ.