২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে জায়গা পাকা করতে চান শুভ

এর আগে মাত্র চারটি একদিনের ম্যাচ খেলেছিলেন সোহরোওয়ার্দী শুভ। তবে নজর কাড়তে পারেননি। কিন্তু সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় একদিনের খেলায় তিনিই ম্যাচসেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এর আগে মাত্র চারটি একদিনের ম্যাচ খেলেছিলেন সোহরোওয়ার্দী শুভ। তবে নজর কাড়তে পারেননি। কিন্তু সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় একদিনের খেলায় তিনিই ম্যাচসেরা। কারণটা খুব যৌক্তিক। বল হাতে নিউজিল্যান্ডকে বেকায়দায় ফেলে দেন তিনিই। পুরো দশ ওভার বল করে মাত্র ১৪ রানে নেন ৩ উইকেট। তার সঙ্গে বাংলাদেশের অন্য স্পিনাররাও যথার্থ সঙ্গ দেন। ফলে মাত্র ১৭৩ রানেই শেষ হয়ে যায় সফরকারীরা। এরপর নাফিস এবং কায়েসের চমৎকার ব্যাটিংয়ে জয় পেতে কোনো সমস্যাই হয়নি বাংলাদেশের। কিন্তু জয়ের ভিত গড়ে দেয়ার জন্য ম্যাচসেরার পুরস্কার ওঠে শুভরই হাতে। পুরস্কার হাতে নিয়ে শুভ বলেন, "দল জিতলে সব সময়ই ভালো লাগে। সেই ভালো লাগাটা আরো বেড়ে যায় যদি ওই জয়ে নিজের মূখ্য ভূমিকা থাকে।" নিজের সাফল্যের রহস্য জানাতে গিয়ে বাঁ-হাতি এই স্পিনার বলেন, "উইকেট থেকে বেশ সাহায্য পেয়েছি। আর চেষ্টা করেছি সঠিক জায়গায় বল ফেলার। সেটাই কাজে দিয়েছে।" তবে এখানেই থামার কোনো কারণ নেই শুভর। বলেছেন, দলে জায়গা পাকা করতে চান তিনি। তাই আরো উন্নতি করতে চান বোলিং এবং ব্যাটিংয়ে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৩৩ ঘ.