ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাবকে বাদ দেয়ায় বিস্মিত এবং ক্ষুব্ধ রাজস্থানের অধিনায়ক অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্ন।
সিডনিতে ওয়ার্ন বলেন, "খবরটা শোনার পর আমি বিষ্মিত হয়ে পড়েছি। আমরা তো সব নিয়ম মেনেই খেলেছি। মালিকরা কি করেছেন, তা আমাদের জানার কথা নয়। কাজেই বিসিসিআইয়ের এই শাস্তি কাক্সিক্ষত নয়।"
সাবেক অজি স্পিনারের মতে, এই সিদ্ধান্তে আইপিএলের ওপর তরুণ ক্রিকেটারদের আস্থা কমে যাবে। এছাড়া সিদ্ধান্তটি বুমেরাংও হয়েও দেখা দিতে পারে বিসিসিআইয়ের জন্য।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালসই চ্যাম্পিয়ন হযেছিল।
এদিকে বাদ পড়া দু'টি দলের মালিকরা নাকি বোর্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন। তবে তাতে উদ্বিগ্ন নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ তারা আইনি পরামর্শ নিয়েই ওই সিদ্ধান্ত নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০১৭ ঘ.
bdnews24