২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা উঠে গেল রানা নাভেদের

ফাস্ট বোলার রানা নাভেদের ওপর থেকে এক বছরের নিষেধাজ্ঞা শনিবার তুলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে এখন থেকে ফের তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 11:51 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফাস্ট বোলার রানা নাভেদের ওপর থেকে এক বছরের নিষেধাজ্ঞা শনিবার তুলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে এখন থেকে ফের তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করা যাবে। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে শোচনীয় নৈপুন্যের পর পিসিবি মোট সাতজন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ কিংবা জরিমানা করেছিল। তাদের মধ্যে রানা বাদে বাকি ছয়জনেরই শাস্তি আপিলের কারণে কমেছে। মোহাম্মদ ইউসুফ আপিল না করলেও তিনি এখন দলে ফিরেছেন। সঙ্গে আরো চারজন। কেবল রানা এবং ইউনুসই দলে ফেরেননি। তবে খুব তাড়াতাড়িই এই দুই খেলোয়াড়কে ফের জাতীয় দলে দেখা যেতে পারে। ইউনুসের আপিল নিয়ে কাজ করছে পিসিবি। পিসিবির আইন উপদেষ্টা তফাজ্জল রিজভী জানান, ''নিষেধাজ্ঞা ওঠার পাশাপাশি নাভেদের দুই মিলিয়ন রুপি জরিমানাও মাফ করা হয়েছে।'' মুক্তি পাওয়ার পর প্রতিক্রিয়ায় নাভেদ বলেন ''নিজেকে এখন খুব নির্ভার লাগছে। আশা করি ফের জাতীয় দলে ডাক পাব। কারণ এখনো আমার সময় শেষ হয়ে যায়নি। দলকে দেয়ার অনেক কিছুই বাকি রয়ে গেছে।'' নাভেদ এখন ঘরোয়া টোয়েন্টি - টোয়েন্টি লিগে খেলার প্রস্তুতি নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/১৭০৬ ঘ.