২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকার বিপক্ষে স্পিনাররাই ভরসা পাকিস্তানের

সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেট সিরিজে পাকিস্তান স্পিনারদের ওপরেই নির্ভর করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ সাময়িকভাবে নিষিদ্ধ দুই ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে পাওয়া যাবে না বলেই মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 01:23 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেট সিরিজে পাকিস্তান স্পিনারদের ওপরেই নির্ভর করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ সাময়িকভাবে নিষিদ্ধ দুই ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে পাওয়া যাবে না বলেই মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৬ অক্টোবর থেকে ওই সিরিজ শুরু হবে। আর আসিফ, আমির এবং সাময়িকভাবে নিষিদ্ধ পাকিস্তান টেস্ট অধিনায়ক সালমান বাটের আপিলের শুনানি হবে কাতারের দোহায়, ৩০ ও ৩১ অক্টোবর। প্রধান নির্বাচক মোহসিন খান জানিয়েছেন, সিরিজের জন্য পাঁচ স্পিনারকে ডাকা হবে। তারা হলেন দানিশ কানেরিয়া, সাইদ আজমল, আব্দুর রহমান, জুলফিকার বাবর এবং রাজা হাসান। তাদের মধ্যে কানেরিয়া ও আজমল দলে থাকছেন বলে আভাস দিয়েছেন তিনি। মোহসিন খান বলেন, "কানেরিয়া এই মুহূর্তে আমাদের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার। পাশাপাশি আজমল রয়েছে দারুণ 'ফর্মে'।" দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি খুবই কঠিন হবে বলে মনে করেন তিনি। এই সিরিজে দু'দল দু'টি টোয়েন্টি টোয়েন্টি, পাঁচটি একদিনের ম্যাচ এবং দু'টি টেস্ট ম্যাচ খেলবে। পিসিবি চূড়ান্ত দল ঘোষণা করবে আগামী সপ্তাহে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৯০৭ ঘ.