াকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শতরান থেকে মাত্র দুই রান দুরে থেমে যেতে হলো শচীন টেন্ডুলকারকে। আশা জাগিয়ে শতরান পেলেন না সুরেশ রায়না এবং রাহুল দ্রাবিড়ও।
মোহালি টেস্টের তৃতীয় দিনে এমন হতাশার সঙ্গে ভারত আরো হতাশায় ডুবেছে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে থেকে অলআউট হয়ে। ৪ উইকেটে ৩৫৪ রানে পৌঁছানো ভারত শচীন সাজঘরে ফিরতেই প্রথম পালায় ৪০৫ রানে অলআউট হয়ে যায়।
৬৪ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বোলিং নায়ক বাঁহাতি ফাস্ট বোলার মিচেল জনসন। প্রথম পালায় অস্ট্রেলিয়া করেছিল ৪২৮ রান।
দুই উইকেটে ১১০ রান নিয়ে রোববার খেলতে নেমেছিল ভারত। নাইটওয়াচম্যান ইশান্ত শর্মা (১৮) অজিদের হতাশ করে দ্রাবিড়ের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে আউট হন। তাকে বোল্ড করেন পেসার বোলিঞ্জার।
সেখান থেকে দ্রাবিড় এবং শচীন গড়েন ৭৯ রানের আরো একটি জুটি। শেষ পর্যন্ত ৭৭ রানের মাথায় বোলিঞ্জারের বলে কিপার পেইনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন 'দ্য ওয়াল'। তার ইনিংসে ১২ টি চারের মার ছিল।
এরপর রায়না এবং শচীন যেভাবে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাতে কপালে চিন্তার ভাঁজই পড়ছিল অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের। এ জুটিতে ১২৪ রান ওঠার পর শচীন অনিয়মিত অফ
bdnews24