ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে খুলনা বিভাগ। শুক্রবার খেলার চতুর্থদিন বরিশাল বিভাগকে হারায় তারা ১৭৯ রানে। রাজশাহী ও ঢাকার অপর ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
জয়ের জন্য খুলনা বিভাগের দেয়া ৩৬৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মুরাদ খানের মারাত্মক বোলিংয়ে ১৮৩ রানে গুটিয়ে যায় বরিশাল বিভাগের দ্বিতীয় ইনিংস। বরিশাল দিনের খেলা শুরু করেছিল বিনা উইকেটে ৩৫ রান নিয়ে।
মুরাদ খান ৬৪ রানে ৬ উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কার পান সৈয়দ রাসেল ও নাজমুস সাদাত, যৌথভাবে।
অপর ম্যাচে ঢাকা বিভাগ ৯ উইকেটে ৪৪০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ফলে জয়ের জন্য রাজশাহী বিভাগের লক্ষ্য দাঁড়ায় ২৬১।
এই লক্ষ্য তাড়া করতে গিয়ে রাজশাহী চতুর্থদিনে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৫ রান করে। ফলে ম্যাচটি ড্র হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩০৫ ঘ.
bdnews24