ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি টোয়েন্টি-টোয়েন্টি, তিনটি একদিনের ম্যাচ ও একটি টেস্ট খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে বৃহস্পতিবার রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
মাশরাফি বিন মুর্তজা দলে থাকলেও ১৫ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। ৩ ফেব্র"য়ারি একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক সফর শুরু করবে বাংলাদেশ। এরপর শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। সবার শেষে হবে টেস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩২২ ঘ.
bdnews24