২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশঙ্কা মুক্ত রাহুল দ্রাবিড়

হাসপতালে থাকলেও ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় এখন আশঙ্কা মুক্ত। স্কয়ার হাসপাতালের চিকিৎসক ফজলুল হক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামালকে (লোটাস কামাল) জানিয়েছেন, দ্রাবিড়ের চোয়ালের হাঁড়ে দু'টি চিড় ধরা পরেছে। এছাড়া বড় কোনো সমস্যা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 03:53 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপতালে থাকলেও ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় এখন আশঙ্কা মুক্ত। স্কয়ার হাসপাতালের চিকিৎসক ফজলুল হক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামালকে (লোটাস কামাল) জানিয়েছেন, দ্রাবিড়ের চোয়ালের হাঁড়ে দু'টি চিড় ধরা পরেছে। এছাড়া বড় কোনো সমস্যা নেই। মোবাইল ফোনে মোস্তফা কামাল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্রাবিড়ের চোয়ালের হাঁড়ে চিড় ধরা ছাড়া অন্য কোন সমস্যা নেই। চিকিৎসকরা আমাকে জানিয়েছেন তিনি হালকা খাবারও খেয়েছেন। কালই (মঙ্গলবার) তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। ইচ্ছে করলে দ্রাবিড় খেলতে পারেন।" হোটেল শোনারগাঁওয়ে সোমবার রাত নয়টায় ভারতীয় সাংবাদিকদের দলের ম্যানেজার আরশাদ আয়ুব জানিয়েছেন, "চোয়ালের হাঁড়ে চিড় ধরায় আর মাঠে নামবেন না দ্রাবিড়। মঙ্গলবার যে কোন সময় হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে দ্রাবিড়কে।" ব্যক্তিগত ১১১ রানে পেসার সাহাদাতের শর্ট বল সরাসরি দ্রাবিড়ের চোয়ালে আঘাত হানে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন দ্রাবিড়। চোট নিয়ে মাঠ ছাড়ার আগে চার ঘন্টা ১৭ মিনিট উইকেটে ছিলেন, খেলেছেন ১৮২ বল। 'দি ওয়াল' খ্যাত ভারতীয় এই ব্যাটসম্যান ১৩৯ টেস্টে তার ২৯তম সেঞ্চুরি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৪৯ ঘ.