২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাহুলকে আঘাত করে খুশি সাহাদাত

পেস বোলারদের মানসিকতা বোধ হয় একটু কঠিনই হয়। অন্তত তাই স্পষ্ট হয়ে উঠেছে সাহাদাত হোসেনের কথায়। রাহুল দ্রাবিড়কে আঘাত করে হাসপাতালে পাঠাতে পেরে খুশি হয়েছেন বলে জানান বাংলাদেশের এই পেস বোলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 03:30 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেস বোলারদের মানসিকতা বোধ হয় একটু কঠিনই হয়। অন্তত তাই স্পষ্ট হয়ে উঠেছে সাহাদাত হোসেনের কথায়। রাহুল দ্রাবিড়কে আঘাত করে হাসপাতালে পাঠাতে পেরে খুশি হয়েছেন বলে জানান বাংলাদেশের এই পেস বোলার। তার মতে, বিশ্বসেরা ব্যাটসম্যানদের সঙ্গে পেস বোলারদের লড়াই নতুন নয়। সেই মানসিকতা থেকেই সাহাদাতের পরিকল্পনা ছিলো বাউন্সার দিয়ে অতিথি ব্যাটসম্যানদের নাকাল করা। বলেন, "যেহেতু রাহুল দ্রাবিড় ও শেবাগ বাউন্স ভালো খেলতে পারে না। তাই শেবাগকে বাউন্সার দেয়ার পরিকল্পনা ছিল। শেবাগকে আউট করতে পারায় আমি খুশি। দ্রাবিড়ের মতো বড় মাপের ব্যাটসম্যানকে বাউন্সার দিয়ে আহত করতে পেরে ভালোই লাগছে।" একজন পেসার হিসেবে দলের প্রয়োজনে অনেক কিছুই করতে পারেন সাহাদাত। চট্টগ্রাম টেস্টে তো স্বাগতিক দলের ব্যাটসম্যানদের উত্যক্ত করতে কসুর করেননি ভারতীয় বোলাররা। এমনকি, ইশান্ত শর্মা শরীর লক্ষ্য করে বলও করেছেন। সে ম্যাচে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহরা নিজেদের সামলে নিতে পেরেছিলেন। কিন্তু রাহুল দ্রাবিড় নিজেকে বাঁচাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১২৫ঘ.