২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার কাছে আবারো হার পাকিস্তানের

সিডনিতে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৪০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ২৬৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১২৭ রানে, ৩৭.৩ ওভারে। প্রথমে ব্যাট করে ২৬৭ রান করে অস্ট্রেলিয়া, ছয় উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 04:15 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

সিডনি, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিডনিতে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৪০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ২৬৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১২৭ রানে, ৩৭.৩ ওভারে। প্রথমে ব্যাট করে ২৬৭ রান করে অস্ট্রেলিয়া, ছয় উইকেটে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ৬৯ ও শন মার্শের ৪১ রানের সুবাদে উদ্বোধনী জুটিতেই এক শ' রান তোলে অস্ট্রেলিয়া। এছাড়া ক্যামেরোন হোয়াইট ৫৫, মাইক হাসি ২৯, মাইকেল ক্লার্ক ২৫ ও ব্র্যাড হ্যাডিন ২৭ রান করলে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৭ রান করে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ আমের ৩ উইকেট নেন, ৫৩ রানে। এছাড়া ৩৫ রানে ২ উইকেট নেন শহিদ আফ্রিদি। জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তান ৭ রানের মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট ও ইউনিস খানকে হারায়। এরপর ৩২ রানের মধ্যে দুই ভাই কামরান ও উমর আকমল বিদায় নিলে ছন্দ হারিয়ে ফেলে পাকিস্তানের ইনিংস। অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ৫৮ রান করেও ইনিংসকে ছন্দে ফেরাতে পারেননি। তিনি এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে নিয়মিত যাওয়া-আসা করতে থাকেন অপর ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ক্লিন্ট ম্যাকেই ১৫ রানে ৩ উইকেট নেন। ডোগ বোলিঙ্গার দুই উইকেট নেন, ১৯ রানে। ম্যাচ সেরার পুরস্কার পান শেন ওয়াটসন। পাঁচ ম্যাচের একদিনের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ তে এগিয়ে গেল। এর আগে তিন টেস্টের সিরিজের তিনটিতেই হারে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২১২ ঘ.