২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি

ক্রিকেটারদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল। জাতীয় ক্রিকেটারদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই প্রশ্ন তোলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 05:47 PM

Updated : 24 Aug 2022, 06:18 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটারদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল। জাতীয় ক্রিকেটারদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই প্রশ্ন তোলেন। কিন্তু বিসিবি সভাপতির এই অভিমতের সঙ্গে একমত নন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান। সাংবাদিকদের তিনি বলেন, "আমরা দেশের জন্য খেলে থাকি। সব সময় চেষ্টা করি নিজেদের সেরাটা উজাড় করে দেয়ার জন্য।" একে নিজেদের রুটি-রুজির ব্যাপার বলে উল্লেখ করে উল্টো প্রশ্ন রাখেন, কেউ কি নিজেদের পেটে লাথি মারতে চায়, বলুন?" অনুষ্ঠানে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরকারী জাতীয় দলের ক্রিকেটারদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। স