ওয়েলিংটন, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট ও একদিনের ক্রিকেট সিরিজে দর্শক হয়ে থাকতে হচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান জেসে রাইডারকে।
প্রধান নির্বাচক মার্ক গ্রেটব্যাচ বলেন, "রাইডার এই মুহূর্তে সুস্থ নয়।" পাকস্থলীর মাংস পেশীর চোট এখনো সারেনি বলে দলে নেয়া হচ্ছে না তাকে।
গত বছরের মার্চে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ খেলার পর থেকে এই সমস্যায় ভুগছেন রাইডার। দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সময় তার সমস্যা আরো বেড়ে যায়। তারপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি।
ফেব্র"য়ারিতে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ একটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও একটি টোয়েন্টি-টায়েন্টি ম্যাচ খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১১১ ঘ.
bdnews24