২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো অবস্থায় আছে ঢাকা, সিলেট ও রাজশাহী

বরিশাল দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ১৭৫ রান করার পরও ঢাকা বিভাগের চেয়ে পিছিয়ে আছে ৩১ রানে। ঢাকা প্রথম ইনিংসে ২৯৫ রান করলে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে যায় ২০৬ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 05:26 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ১৭৫ রান করার পরও ঢাকা বিভাগের চেয়ে পিছিয়ে আছে ৩১ রানে। ঢাকা প্রথম ইনিংসে ২৯৫ রান করলে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে যায় ২০৬ রানে। দিনের অন্য ম্যাচে খুলনার প্রথম ইনিংসের ২৪২ রানের জবাবে সিলেট তুলেছে ২২৭, চার উইকেটে। আরেক ম্যাচে চট্টগ্রামের ১৮৪ রান রাজশাহী টপকে গেছে তিন উইকেট হারিয়ে, করেছে ১৯৮। খুলনার শেখ নাসের বিভাগীয় স্টেডিয়ামে চার উইকেটে ১৩১ রান নিয়ে বৃহস্পতিবার জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনের খেলা শুরু করে ঢাকা বিভাগ। শুভাগত রায়ের ৫২ ও শরীফুল্লাহর ৪০ রানের সুবাদে ২৯৫-এ থেমে যায় তাদের প্রথম ইনিংস। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মার্শাল আইয়ুব তার ৪৬ রানের সঙ্গে এক যোগ করেই আউট হন। এছাড়া নাদিফ চৌধুরি করেন ৪৮। সোহাগ গাজী ৪৬ রানে ও সাজিদুল ৮০ রানে ৪টি করে উইকেট নেন। এছাড়া আরাফাত সালাউদ্দিন ২ উইকেট নেন ৬১ রানে। বরিশাল বিভাগ তাদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৩ উইকেটে ১৭৫ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করে অপরাজিত রয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান আসিফ আহমেদ। এছাড়া ফজলে রাব্বি করেছেন ৫৪। মোশাররফ হোসেন দুই উইকেট নেন ৩৩ রানে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩ উইকেটে ১৯৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে খুলনা। তবে বেশি দূর আর এগুতে পারেনি তারা। ২৪২ রানেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। তুষার ইমরান ৫৯ ও অধিনায়ক হাবিবুল বাশার ৫১ রান করেন। তাপস তিন উইকেট নেন ৬০ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন মায়সেকুর রহমান ও নাজমুল হোসেন। জবাবে সিলেট ৪ উইকেটে ২২৭ রান করে। অধিনায়ক রাজিন সালেহ ৮৩ ও মায়সেকুর রহমান ৬০ রান করেন। একটি করে উইকেট নেন মাশরাফি বিন মর্তুজা, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক ও নিজামুদ্দিন রিপন। প্রয়োজনীয় আলোর অভাবে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলার সমাপ্তি টানা হয়। বিকেএসপিতে ৫ উইকেটে ১২৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে চট্টগ্রাম বিভাগ। কিন্তু তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৮৪ রানে। অধিনায়ক আফতাব ৪২ ও আরমান ৩০ রান করেন। সাকলায়েন সজিব ৫ উইকেট নেন ৩৩ রানে। জবাবে ফরহাদ রেজার ৯৪ রানের ওপর ভর করে রাজশাহী ৩ উইকেটে ১৯৮ রান করে। এছাড়া জহুরুল ইসলাম ৪৯ ও জুবায়ের করেন ৩৯*। প্রতিপক্ষের ৩টি উইকেটই নেন তারেক আজিজ, ২৯ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩০৮ ঘ.