চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে নেয়ার আগ্রহ দেখায়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোন দলই। অথচ মঙ্গলবার সকাল পর্যন্ত তার নাম আলোচনায় এসেছিল বেশ জোরে-সোরেই।
মুম্বাইয়ে আইপিএলের তৃতীয় নিলামে 'সি' বিভাগে রাখা হয়েছিল বাংলাদেশের এই অলরাউন্ডারকে। ন্যূনতম মূল্য ধরা হয়েছিলো এক লাখ ডলার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আলোচনার ভিক্তিতে ডেকান চার্জার্স বা কলকাতা নাইট রাইডার্স নিতে পারে সাকিবকে।
এবারের নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন দুই ক্রিকেটার, ওয়েস্ট ইন্ডিজের কিরন পোলার্ড ও নিউজিল্যান্ডের শেন বন্ড। আইপিএল নির্ধারিত সর্বোচ্চ ৭ লাখ ৫০ হাজার ডলার করে পাচ্ছেন দু'জনই। মোহাম্মদ আশরাফুলের দল মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েছে পোলার্ডকে। আর মাশরাফি বিন মুর্তজার দল কলকাতা নাইট রাইডার্স টেনেছে বন্ডকে। কয়েকটি দল তাদের নেয়ার আগ্রহ দেখালে আইপিএল ব্যবস্থাপনা কমিটিই শেষ পর্যন্ত দল ঠিক করে দেয়।
ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচকে সাত লাখ ২০ হাজার ডলার দিতে রাজি হয়েছে ডেকান চার্জার্স। ছয় লাখ ১০ হাজার ডলারের বিনিময়ে দিল্লি
bdnews24