২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আসছেন না স্ট্রাউস

বাংলাদেশ সফরে আসছেন না ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। তার বদলে দলের নেতৃত্ব দেবেন অ্যালিস্টার কুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 04:11 PM

Updated : 24 Aug 2022, 06:13 PM

লন্ডন, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ সফরে আসছেন না ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। তার বদলে দলের নেতৃত্ব দেবেন অ্যালিস্টার কুক। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সোমবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও একদিনের ক্রিকেট সিরিজের জন্য ইংল্যান্ড দলের নাম ঘোষণা করে। ফেব্র"য়ারি ও মার্চে বাংলাদেশের বিপক্ষে দু'টি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। বাংলাদেশ সফরে আসার আগে আগে দুবাইতে পাকিস্তানের সঙ্গে দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ম্যাচ দু'টিতে ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন পল কলিংউড। তবে বিশ্রামে রাখা হয়েছে জেমস অ্যান্ডারসনকে, যাতে ডান হাঁটুর চোট থেকে সেরে উঠতে পারেন। পুরোপুরি সেরে উঠলে এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তিনি। ১৬ সদস্যের টেস্ট দলে রয়েছে তিনটি নতুন মুখ। তারা হলেন ইয়র্কশায়ার পেসার আজমল শাহজাদ, কেন্টের অফ-স্পিনার জেমস ট্রেডওয়েল ও হ্যাম্পশায়ারের উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল কারবেরি। তাদের মধ্যে শাহজাদ ও ট্রেডওয়েল টেস্ট ও ওয়ানডে, উভয় দলেই জায়গা পেয়েছেন। শুধু টেস্ট দলে রয়েছেন মাইকেল কারবেরি। আর একদিনের ম্যাচের জন্য ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দল। টেস্ট দল: অ্যালিস্টার কুক, আয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, মাইকেল কারবেরি, পল কলিংউড, স্টিভ ডেভিস, গ্রাহাম অনিয়ন্স, কেভিন পিটারসেন, লিয়াম প্লাঙ্কেট, ম্যাট প্রায়র, আজমল শাহজাদ, রায়ান সাইডবটম, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট ও লিউক রাইট। একদিনের দল: অ্যালিস্টার কুক, টিম ব্রেসন্যান, স্টুয়ার্ট ব্রড, পল কলিংউড, জো ডেনলি, এ মর্গান, ম্যাট প্রায়র, কেভিন পিটারসেন, লিয়াম প্লাঙ্কেট, রায়ান সাইডবটম, আজমল শাহজাদ, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট ও লিউক রাইট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৫৮ ঘ.