২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ইনিংস টপকে যেতে চান সাকিব

একটি সেঞ্চুরিই বদলে দিতে পারে বাংলাদেশের ইনিংস। ভারতের বিপক্ষে স্বতীর্থদের কাছ তাই অন্তত একটি শত রানের ইনিংস আশা করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 02:34 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

সেকান্দার আলী, ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি সেঞ্চুরিই বদলে দিতে পারে বাংলাদেশের ইনিংস। ভারতের বিপক্ষে স্বতীর্থদের কাছ তাই অন্তত একটি শত রানের ইনিংস আশা করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বলেন, যে রান হয়েছে, তার সঙ্গে কেউ একজন সেঞ্চুরি করলেই ভারতের ইনিংস টপকে যাওয়া সম্ভব। আলোর অভাবে দ্বিতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেটে ৫৯ রান করে বাংলাদেশ। এর সঙ্গে এক শ' রান যোগ হলেই স্বাগতিকদের অবস্থান বদলে যাবে। সেই সঙ্গে অন্যদের রান যোগ হলে ভারতের প্রথম ইনিংস ছাড়িয়ে যাওয়া যাবে বলে মনে করেন অধিনায়ক। বলেন, "একজনের সেঞ্চুরির সঙ্গে অন্যরা কম-বেশি রান করলে আশা করি ভারতের বিপক্ষে 'লিড' পাওয়া অসম্ভব হবে না।" এর আগে ভারতকে ৪০০ রানের নিচে আটকে রাখাই সম্ভব হয়নি, অথচ সেই দলকেই ২৪৩ রানে অল-আউট করেছে বাংলাদেশ। এরপর নিজেদের ভান্ডারেও জমা হয়েছে কিছু রান। সব মিলে সুবিধাজনক অবস্থানে থেকেই তৃতীয় দিন সকালে খেলতে নামবে স্বাগতিকরা। অধিনায়ক সাকিবও মনে করছেন, তার দল এখন সুবিধাজনক অবস্থায় আছে। প্রধান কোচ জেমি সিডন্স তো আরো একধাপ এগিয়ে গিয়ে বলেছেন, "সত্যিই আমি খুশি। বোলিং এবং ফিল্ডিং দারুণ হয়েছে। ব্যাটিংয়েও শুরুটা ভালো হয়েছিলো। পরপর তিনটি উইকেট না হারালে দ্বিতীয় দিনটিও ভালো যেতো।' কোচের ধারণা, দুর্দান্ত এক লড়াই জমিয়ে তুলতে যাচ্ছে তার দল, "আমাদের বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে। সেঞ্চুরি করার ক্ষমতা রাখে অন্তত তিনজন ক্রিকেটার। আশা করছি ছেলেরা ভালো ব্যাটিং করে ভারতকে চেপে ধরতে পারবে। কাজে লাগাতে পারবে সব সুযোগ।" কুয়াশা ও শিশিরের কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেড় ঘন্টা পর খেলা শুরু হয়। তারপরও প্রথম সেশনে ৩০ রান তুলতেই অল-আউট হয়ে যায় সফরকারীরা। আলোর অভাবে দিনের বেশিরভাগ সময়ই বল মাঠে গড়ায়নি। সব মিলে ২৪.৫ ওভার খেলা হয়েছে। প্রতিকূল সেই আবহাওয়াকেই যতো ভয় জেমি সিডন্সের। বলেন, "সবকিছুই আবহাওয়ার ওপর নির্ভর করছে। কাল (মঙ্গলবার) সম্পূর্ণ নতুন করে ব্যাটিং করতে হবে আমাদের। আশা করছি, নি