২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোর অভাবে বন্ধ রয়েছে টেস্ট, বিপদে বাংলাদেশ

আলোর অভাবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট আপাতত বন্ধ রয়েছে। এ নিয়ে দ্বিতীবার খেলা বন্ধ রাখতে হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 08:16 AM

Updated : 24 Aug 2022, 06:14 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আলোর অভাবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট আপাতত বন্ধ রয়েছে। এ নিয়ে দ্বিতীবার খেলা বন্ধ রাখতে হলো। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিন সোমবার ইনিংসের শুরুটা ভালো হলেও মাত্র পাঁচ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। ৫৩ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস (২৩), ৫৮ রানে শাহরিয়ার নাফীস (৪) এবং কোনো রান যোগ না হতেই অপর উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (৩১) সাজঘরে ফিরে যান। এরপর দলের রানের সঙ্গে এক যোগ হতেই আম্পায়ার আলোর অভাবের কারণে খেলা আপাতত বন্ধ রাখার ইঙ্গিত দেন। এর আগে টেন্ডুলকারের অপরাজিত সেঞ্চুরির সুবাদে সব উইকেট হারিয়ে ভারত করে ২৪৩ রান। টেন্ডুলকার ১০৫ রান করেন ১৬৬ বলে। তিনি তার ৪৪তম টেস্ট সেঞ্চুরিতে পৌঁছান ১৬০ বলে। চার মেরেছেন ১১টি ও ছক্কা দু'টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪০ ঘ.