২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের সামনে বাধা সেই শচীনই

ভারতকে সোমবার সকালেই অল-আউট করে দেওয়ার ইচ্ছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। বিষয়টি অসম্ভবও মনে হচ্ছে না তার কাছে। তার দৃষ্টিতে রোববারের বোলিংয়ের ধারাবাহিকতা থাকলে দ্বিতীয় দিন (সোমবার) সফরকারীদের লেজের দুই উইকেট ছেঁটে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 05:21 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতকে সোমবার সকালেই অল-আউট করে দেওয়ার ইচ্ছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। বিষয়টি অসম্ভবও মনে হচ্ছে না তার কাছে। তার দৃষ্টিতে রোববারের বোলিংয়ের ধারাবাহিকতা থাকলে দ্বিতীয় দিন (সোমবার) সফরকারীদের লেজের দুই উইকেট ছেঁটে যাবে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে পড়ন্ত বিকেলে উচ্ছ্বাস নিয়েই সংবাদ সম্মেলনে আসেন সাকিব আল হাসান। কঠিন প্রশ্নেরও উত্তর দেন হাসি মুখে; সহজ করে। প্রতিক্রিয়ায় বলেন,"জোরা ক্যাচ মিস না হলে হয়তো আরো ভাল অবস্থার কথাই ভাবতে পারতাম আমরা। তারপরও বলবো ভাল বোলিং করেছি। সাহাদাত তার প্রত্যাবর্তনের ম্যাচে প্রথম দিনই চার উইকেট পাওয়া মনোবল ফিরে পাবে।" বিশ্বের জাদরেল জাদরেল ব্যাটসম্যানদের ফিরিয়ে দিয়েছেন স্বাগতিক দলের দুই বোলার অধিনায়ক সাকিব আল হাসান ও পেসার সাহাদাত হোসেন। হোটেলে ফেরার আগে রহস্য উন্মোচন করে যান বোলিং কোচ চম্পকা রমানায়েকে,"আমাদের লক্ষ্যই ছিলো দুই পেসার প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করবে। অন্য জন সেই সুবিধা কাজে লাগিয়ে উইকেট শিকার করবে। তিন পেসার নিয়ে খেললেই কেবল এই সুবিধা পাওয়া সম্ভব। সে কারণেই তিন পেসার নিয়ে খেলা।" সংবাদ সম্মেলনে সাকিব বলেন,"উইকেটে শিশির থাকায় সুবিধা নেয়ার চেষ্টা করেছি আমরা। সাহাদাতকে আমি একদিক থেকে সহযোগিতা করেছি। অন্যদিকে শফিউল এবং রুবেল গতি দিয়ে ভারতের ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করেছে।" মরা উইকেটেও কিছুটা শিশির আর টস জয়: সব মিলিয়ে প্রথম টেস্টের শুরুর দিনটা পুরো বাংলাদেশেরই ছিলো। শচীন টেন্ডুলকার এমনট্ইা মনে করেন,"উইকেট একটু ভেজা ছিলো। স্বাগতিক দল সে সুবিধা কাজে লাগিয়েছে। তাদের প্রত্যেক বোলারই ভাল বল করেছে।" তাবে ভাগ্য যে সফরকারী দলের সহায় ছিলো না বলে মনে করেন শচীন। তার মতে, ভিভিএস লক্ষ্মণের স্ট্যাম্পিংই দলে ভাঙন ধরিয়েছে। যদিও চাপ সামলে অনেকটাই এগিয়েছে তার দল। ভাগ্য ভারতীয় অন্য ব্যাটসম্যানদের সহায়ক না হলেও শচীনের পক্ষ ঠিকই নিয়েছে। পেসার সাহাদাত হোসেনের বলে ক্যাচ তুলেও বেঁচে যান তিনি। স্বাগতিকদের দিনে ভারতকে টেনে নিয়ে যান বলতে গেলে একা শচীন টেন্ডুলকারই। যতটা সম্ভব আরো এগিয়ে নিতে চান দলের স্কোর। শচীন বলেন,"একজন ব্যাটসম্যান হিসেবে অবশ্যই নির্দিষ্ট কোন রানের লক্ষ্য থাকে না। যতটা সম্ভব স্কোরটাকে বড় করতে চেষ্টা করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/জিএনএ/১১০০ ঘ.