২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে জায়গা পাকা করতে চান শাহরিয়ার নাফীস

প্রায় দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফিরলেন ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। সেই সঙ্গে নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে নামার প্রতিশ্র"তি দিলেন জাতীয় দলের বাঁ-হাতি এই ক্রিকেটার। বললেন, দলে জায়গা পাকা করার জন্য যা করতে হবে, তার সবই করবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 02:02 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফিরলেন ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। সেই সঙ্গে নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে নামার প্রতিশ্র"তি দিলেন জাতীয় দলের বাঁ-হাতি এই ক্রিকেটার। বললেন, দলে জায়গা পাকা করার জন্য যা করতে হবে, তার সবই করবেন তিনি। একাদশে জায়গা পাওয়ার পর শাহরিয়ার নাফীস বলেন, "টেস্ট খেলার সুযোগ পাওয়ায় খুবই ভালো লাগছে। আশা করি নামের প্রতি সুবিচার করে খেলতে পারবো। দলের প্রয়োজনে বড় ইনিংস খেলাই হবে আমার লক্ষ্য।" দলে স্থায়ীভাবে জায়গা করে নেয়ার চেষ্টা করবেন বলেও জানান শাহরিয়ার নাফিস। তিনি বলেন, "সুযোগ কাজে লাগাতে পারলে নিশ্চয়ই দল থেকে ছিটকে পড়ার শঙ্কা থাকবে না।" সর্ব শেষ ২০০৮ সালের ফেব্র"য়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছেন শাহরিয়ার নাফিস। রান করেছিলেন প্রথম ইনিংসে ৬৯, দ্বিতীয় ইনিংসে ৩১। ওই বছর বাংলাদেশ আর কোনো টেস্ট সিরিজ খেলেনি। তবে একদিনের দলে ছিলেন ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল)-এ খেলার আগ পর্যন্ত। আইসিএল খেলে এক বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে থাকলেও নিষেধাজ্ঞা কটিয়ে এ বছরই আইডিয়া কাপ ত্রিদেশীয় সিরিজের একদিনের দলে জায়গা করে নেন তিনি। সঙ্গে টেস্ট ক্রিকেটেও। ওয়ানডের পর টেস্ট ক্রিকেটেও অভিষেক হতে যাচ্ছে তরুণ পেসার শফিউল ইসলামের। মাত্র ৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে টেস্ট ক্যাপ পড়তে যাচ্ছেন তিনি। শফিউল তার প্রতিক্রিয়ায় বলেন, "এটি একজন ক্রিকেটারের জন্য সত্যিই আনন্দের। টেস্ট খেলার সুযোগ পাচ্ছি, নিজেকে প্রমাণের চেষ্টা করবো।" ১৯ বছর বয়সী নবীন এই পেসার মুখিয়ে আছেন ভারতীয় ব্যাটসম্যানদের মোক্ষম জবাব দেয়ার জন্য। স্বপ্ন দেখছেন তারকা ব্যাটসম্যানদের আউট করার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০০৩ ঘ.