২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, ভারত

ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট শেষ হতে না হতেই আইডিয়া কাপ টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার চট্টগ্রামে পৌঁছে অনুশীলনও করেছে দল দু'টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 04:07 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট শেষ হতে না হতেই আইডিয়া কাপ টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার চট্টগ্রামে পৌঁছে অনুশীলনও করেছে দল দু'টি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে বিকেলে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন করেছে ভারতীয় ক্রিকেট দলও। দলে কোন সমস্যা নেই বলে জানিয়েছেন রাবিদ ইমাম। আগামী ১৭ জানুয়ারি চট্টগ্রামের ওই মাঠে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২০১ ঘ.