২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট সিরিজে অংশ নিতে টেন্ডুলকার এখন ঢাকায়

টেস্ট সিরিজে অংশ নিতে ঢাকায় এসেছেন ভারতের ছয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, ইশান্ত শর্মা, প্রজ্ঞান ওঝা ও মুরালি ভিজয়। বুধবার দুপুর একটায় তারা ঢাকা এসে পৌঁছান। তবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির অনুমতি না থাকায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 01:21 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট সিরিজে অংশ নিতে ঢাকায় এসেছেন ভারতের ছয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, ইশান্ত শর্মা, প্রজ্ঞান ওঝা ও মুরালি ভিজয়। বুধবার দুপুর একটায় তারা ঢাকা এসে পৌঁছান। তবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির অনুমতি না থাকায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি তারা। ত্রিদেশীয় সিরিজ শেষে আগামী ১৭ জানুয়ারি থেকে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজে অংশ নেবে ভারত। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ২৪ জনুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯১৮ ঘ.