ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের প্রস্তুতি ভালোই সেরে নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। নিউজিল্যান্ডে দ্বিতীয় প্রীতি ম্যাচটিও জিতে নিয়েছে তারা। মঙ্গলবার অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে এনামুল হক ৫৮, সৈকত আলী ৬১ ও অধিনায়ক মাহমুদুল হাসানের অপরাজিত ৭৫ রানের ইনিংস তিনটি ৩৯ ওভারে ৭ উইকেটে ২৩০ রান এনে দেয় বাংলাদেশকে। জবাবে ৩৮.৪ ওভারে ২১০ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়। জ্যাসন ফ্লোরস ৪৬ ও টিম আমস্ট্রং ৪১ রান করেন। ৮ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন সাব্বির রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০১২ ঘ.
bdnews24