২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের লক্ষ্য ২৪৮

শুরুতে সেই যে পথ হারিয়ে ফেলে বাংলাদেশের ইনিংস, সাকিব আল হাসান (৮৫) ও মাহমুদুল্লাহ রিয়াদের (৬৪*) হাফ-সেঞ্চুরির পরও তা আর পথে ফেরেনি। তবে শেষ পর্যন্ত ভারতকে ২৪৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেন ব্যাটসম্যানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 07:50 AM

Updated : 24 Aug 2022, 06:07 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুরুতে সেই যে পথ হারিয়ে ফেলে বাংলাদেশের ইনিংস, সাকিব আল হাসান (৮৫) ও মাহমুদুল্লাহ রিয়াদের (৬৪*) হাফ-সেঞ্চুরির পরও তা আর পথে ফেরেনি। তবে শেষ পর্যন্ত ভারতকে ২৪৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেন ব্যাটসম্যানরা। নির্ধারিত ৫০ ওভারে তোলেন ২৪৭ রানের সম্মানজনক স্কোর, ৬ উইকেট হারিয়ে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় আইডিয়া কাপের ৬ষ্ঠ খেলায় সোমবার টস জিতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশকে। তার দুই উদ্বোধনী বোলার সুদ্বিপ তায়াগি ও শ্রীশান্ত নিখুঁত লাইন ও নিশানায় বল করে দুই উইকেট তুলে নেন ইনিংসের শুরুর দিকে। বেঁধেও রাখেন ব্যাটসম্যানদের। দলীয় ১০ রানের মাথায় ৯ রান করে সুদ্বিপ তায়াগির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। দলের রানের সঙ্গে ৫ যুক্ত হতেই শ্রীশান্তের বলে বোল্ড হয়ে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (৪) ফিরে গেলে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। বড় শট নিতে গেলে বলটি প্যাডে লেগে আশরাফুলের উইকেট ভেঙ্গে দেয়। তামিম ইকবাল ও রকিবুল হাসান দলের রানের সঙ্গে ৪৫ যুক্ত করে সেই হারানো পথে ফিরতে না ফিরতে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। ৬০ রানের মাথায় ১৭ রান করে আশিষ নেহরার বলে তায়াগির হাতে ধরা পড়েন তিনি। দলের রানের সঙ্গে ৭ যোগ হতেই রকিবুল হাসান (২৮) দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হলে ইনিংস মেরামতের কাজ কঠিন হয়ে পড়ে। অধিনায়ক সাকিব আল হাসানের হাল্কা পুশ বোলার যুবরাজ সিংয়ের হাতে লেগে রকিবুলের উইকেট ভেঙে দেয়। ৯৫ রানের মাথায় যুবরাজ সিংয়ের বলে মুশফিকুর রহিম (৭) আল্তো করে সুরেশ রাইনার হাতে ক্যাচ দিয়ে দলকে সমূহ বিপদে ফেলে ফেরেন সাজঘরে। এ অবস্থায় দলের হাল ধরেন সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ। দলের রানের সঙ্গে ১০৬ যোগ করে সম্মানজনক একটি স্কোর গড়ে তোলার পথে দলকে এগিয়ে অনেকটা। ২০১ রানের মাথায় সাকিব নেহরার বলে উইকেটের পেছনে ধোনির হাতে ধরা পড়ার আগে করেন ৮৫। তিনি তার ৯৭ বলের ইনিংসটি সাজান আটটি চার ও একটি ছক্কা দিয়ে। শেষ ৪.৪ ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ও নাইম ইসলাম ৪৬ রান তুললে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ২৪৭ রানে। মাহমুদুল্লাহ ৮০ বল খেলে পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে ৬৪ রান করে অপরাজিত থাকেন। আর নাইম ইসলাম অপরাজিত থাকেন ২২ রানে। তার ১৪ বলের ইনিংসে দু'টি চার ও একটি ছক্কা রয়েছে। ভারতীয় বোলারদের মধ্যে ৫৮ রানে ২ উইকেট নেন আশিষ নেহরা। এছাড়া একটি করে উইকেট নেন সুদ্বিপ তায়াগি, শ্রীশান্ত ও যুবরাজ সিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫৭ ঘ.