ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গৌতম গম্ভীরের হাফ-সেঞ্চুরিতে জয়ের পথে হাঁটছে ভারত। ৩০ ওভারে রান তুলেছে ১৭৫, দুই উইকেট হারিয়ে। এর আগে খোঁড়াতে খোঁড়াতে এগোয় শ্রীলঙ্কার ইনিংস। কুমার সাঙ্গাকারার পর সুরাজ রনদ্বিপের হাফ-সেঞ্চুরির সুবাদে শ্রীলঙ্কার রান পেরিয়ে যায় দু'শ'র কোঠা। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি তারা। শেষ পর্যন্ত থামে ২১৩ রানে, ৪৬.১ ওভারে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় আইডিয়া কাপের পঞ্চম ম্যাচে রোববার জয়ের লক্ষ্য তাড়া করতে নেমেই ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান দিনেশ কার্তিক ও গৌতম গম্ভীর চড়াও হন শ্রীলঙ্কার বোলারদের ওপর। উদ্বোধনী জুটিতে মাত্র ১১.৩ ওভারে ৮৯ রান তোলার পর সাজঘরে ফেরেন দিনেশ কার্তিক। থিলান থুশারার বলে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারার হাতে ধরা পড়ার আগে করেন ৪৮। চার মারেন ৯টি।
কার্তিক বিদায় নিলেও রানের চাকা থেমে নেই, সচল রাখেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। দলের রানের সঙ্গে যোগ করেন তারা ৭২। ১৬১ রানের মাথায় গম্ভীর ৭১ করে থিসারা পেরেরার বলে চানাকা ওলেগেদারার হাতে ধরা পড়েন। তার ৮৬ বলের ইনিংসে দশটি চার রয়েছে।
বিরাট কোহলি ৪৬ রান নিয়ে ব্যাট করছেন। অপর অপরাজিত ব্যাটসম্যান যুবরাজ সিং করেছেন ১।
এর আগে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাঙ্গাকারা। কিন্তু ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ওভারের চতুর্থ বলে হিসেবের খাতা খোলার আগেই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা সুদ্বিপ তায়াগির বলে দিনেশ কার্তিকের হাতে ধরা পড়েন। কিন্তু থেমে থাকেনি শ্রীলঙ্কার রানের চাকা। মেরে খেলে যেতে থাকেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে
bdnews24