২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের ট্রফি উন্মোচন, দিন গণনা শুরু

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচন এবং বিশ্বকাপের দিন গণনা (কাউন্ট ডাউন) শুরু করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বকাপ আয়োজক কেন্দ্রীয় কমিটির প্রধান শারদ পাওয়ারের কাছে ট্রফি হস্তান্তর করেন আইসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 04:24 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচন এবং বিশ্বকাপের দিন গণনা (কাউন্ট ডাউন) শুরু করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বকাপ আয়োজক কেন্দ্রীয় কমিটির প্রধান শারদ পাওয়ারের কাছে ট্রফি হস্তান্তর করেন আইসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত। ঠিক এক বছর একমাস সাত দিন পর ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে ২০১১ সালের ১৭ ফেব্র"য়ারি। তারপর ১৯ ফেব্র"য়ারি ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের খেলা। তারই পূর্ব প্রস্তুতি হিসেবে বাংলাদেশ থেকেই ট্রফি হস্তান্তর এবং দিন গণনার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। যৌথ আয়োজক হিসেবে বাংলাদেশের প্রস্তুতি, আগ্রগতি এবং সম্ভাবনা নিয়ে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র সভাপতি আ হ ম মোস্তফা কামাল। বিসিবি সভাপতি বলেন,'এই এক বছরের মধ্যে ১৫ কোটি মানুষের মনে ছড়িয়ে দিতে টাই বিশ্বকাপের উত্তাপ। দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে চাই স্বাগতিকতার বার্তা।' বিশ্বকাপের বার্তা গণমানুষের কাছে পৌঁছে দিতে সংবাদ মাধ্যমের সহযোগিতাও কামনা করেন বিসিবি সভাপতি। বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির আহবায়ক দেওয়ান শফিউল আরেফিন টুটুল বলেন,'প্রতিটি ভেন্যুই নতুন মাত্রা পাবে। আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সাজানো হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামকে।' বাংলাদেশ , ভারত এবং শ্রীলঙ্কা ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের যৌথ আয়োজক। দু'টি কোয়ার্টার ফাইনালসহ মোট আটটি ম্যাচ হবে বাংলাদেশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২২০ ঘ.