ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে গ্যালারির টিকিটের দাম ১০০ টাকা কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র টিকিট কমিটি। ৩০০ টাকার পরিবর্তে এখন ২০০ টাকায় গ্যালারির টিকিট কিনতে পারবেন দর্শকরা।
তবে লিগ পর্বের খেলার গ্যালারির টিকিট ২০০ টাকাতেই কিনতে হবে, এই টিকিটের দাম কমানো হয়নি।
ওদিকে, বাংলাদেশ-ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের দামও নির্ধারণ করেছে বিসিবি'র টিকিট কমিটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, প্রতি ম্যাচে ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার, ক্লাব হাউজ ৩০০, স্পেশাল এনক্লোজার ২০০ ও গ্যালারির টিকিট ১০০ টাকা ধরা হয়েছে।
টেস্ট সিরিজে ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড ম্যাচ প্রতি ৫০০, ক্লাব হাউজ ২০০, স্পেশাল এনক্লোজার ১০০ ও গ্যালারি টিকিট ৫০ টাকায় বিক্রি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২২৩ ঘ.
bdnews24