২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজের খেলা এগিয়ে আনলো বিসিবি

আধ ঘন্টা এগিয়ে শুক্রবার থেকে দুপুর ২টায় শুরু হবে ত্রিদেশীয় সিরিজের খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 02:20 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধ ঘন্টা এগিয়ে শুক্রবার থেকে দুপুর ২টায় শুরু হবে ত্রিদেশীয় সিরিজের খেলা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার অধিনায়কদের আবেদনে সাড়া দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাতে অতিমাত্রায় শিশির পড়ায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শেষেই সিরিজের বাকি খেলার সময় এগিয়ে আনার আবেদন করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। পরে ম্যাচ শেষে একই দাবি তোলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিন দলের অধিনায়কই আম্পায়ার এবং ম্যাচ রেফারিকে খেলা এগিয়ে শুরু করার অনুরোধ জানিয়েছিলেন। সমস্যাটি অনুধাবন করে টুর্নামেন্টের টিভি স