২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শফিউলের জায়গায় রাসেলকে নেয়ার চিন্তা-ভাবনা

অভিষেক হতে না হতেই ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে পেসার শফিউল ইসলামকে বাদ দেয়ার চিন্তা-ভাবনা করছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে নবীন এই পেসারকে নাও দেখা যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 12:54 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অভিষেক হতে না হতেই ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে পেসার শফিউল ইসলামকে বাদ দেয়ার চিন্তা-ভাবনা করছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে নবীন এই পেসারকে নাও দেখা যেতে পারে। তার জায়গায় একাদশে নেয়া হতে পারে অভিজ্ঞ সৈয়দ রাসেলকে। রাসেলের নিয়ন্ত্রিত বোলিংকে কাজে লাগিয়ে কিছুটা সুবিধা আদায় করে নিতে চায় বাংলাদেশ দল। যদিও শফিউল ইসলামকে বাদ দেয়ার বিষয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। বুধবার অনুশীলন শেষে টিম মিটিংয়ে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক রফিকুল আলম। তিনি বলেন, 'আবহাওয়া এবং পরিস্থিতি বুঝেই আমরা সিদ্ধান্ত নেব। কোচ ও অধিনায়ক চাইলে শফিউলও থাকতে পারে।' অধিনায়ক সাকিব আল হাসানও জানান, পেস বোলিং আক্রমণে পরিবর্তনের সম্ভাবনা আছে। বলেন, 'শফিউল অভিষেক ম্যাচে খারাপ করেনি। কিন্তু ভারতের বিপক্ষে রাসেল ভাইকে সুযোগ দেয়া যেতে পারে। বুধবার এ নিয়ে আমরা আলোচনা করবো।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৮৫৫ ঘ.