২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে নামার অপেক্ষায় আছি: শফিউল

রাত পোহালেই সোমবার। দিনের মাঝামাঝি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বাদ নেবেন নবীন পেসার শফিউল ইসলাম। উত্তেজনায় তার টগবগ করারই কথা! সেই আবেগ লুকোতেও পারেননি, চেষ্টাও করেননি, 'আমি খুবই উৎফুল্ল। কখন মাঠে নামবো সে অপেক্ষায় আছি।'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 04:02 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাত পোহালেই সোমবার। দিনের মাঝামাঝি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বাদ নেবেন নবীন পেসার শফিউল ইসলাম। উত্তেজনায় তার টগবগ করারই কথা! সেই আবেগ লুকোতেও পারেননি, চেষ্টাও করেননি, 'আমি খুবই উৎফুল্ল। কখন মাঠে নামবো সে অপেক্ষায় আছি।' ইনিংসের শুরুতেই স্পিন বোলার বেছে না নিলে রুবেল হোসেনের সঙ্গে বোলিং উদ্বোধন করবেন শফিউল ইসলাম। সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন জাতীয় দলে নতুন সুযোগ পাওয়া এই পেসার। তিনি বলেন, 'আমি এই মাঠের সঙ্গে পরিচিত। প্রিমিয়ার লিগের পাঁচ ছয়টি ম্যাচ মিরপুর মাঠেই খেলেছি। ১০-১২টা উইকেটও পেয়েছি। পিচ সম্পর্কে আমার ভালই ধারণা আছে। খেলার জন্য আমি পুরোপুরি প্রস্তুত।' একাদশ ঘোষণার পরই মাশরাফি বিন মুর্তজাকে পাশে পান শফিউল ইসলাম। মুর্তজা তাকে কিছু পরামর্শও দিয়েছেন। সে প্রসঙ্গে তিনি বলেন, 'মাশরাফি ভাই সাজঘরে এসে আমাকে বলে গেছেন আগ্রাসী বোলিং করতে। এটা অবশ্যই প্রেরণা যোগাবে। এছাড়া মুশফিকুর রহিমের সঙ্গে অনূর্ধ্ব-১৫ দল থেকে খেলার অভিজ্ঞতা আছে। উনি আমার ক্লাব-সতীর্থও। দলের অন্যরাও উৎসাহ দিচ্ছেন। এগুলো আমাকে ভালো করতে সাহায্য করবে।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৫৭ ঘ.