ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো ম্যাচ না হেরে প্রমীলা জাতীয় ক্রিকেট লিগে টানা দ্বিতীয় শিরোপা জিতে নিয়েছে খুলনা বিভাগ। রানার্সআপ হয়েছে রাজশাহী বিভাগ।
শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে শনিবার নিজেদের শেষ ম্যাচে ১৩৬ রান করে স্বাগতিক খুলনা। সালমা খাতুন ২২ ও শুকতারা ৫৪ রান করেন। ঢাকার সালমা আক্তার ৩টি, শামিমা আক্তার ও পাপিয়া হক ২টি করে উইকেন নেন। জবাবে ৭৮ রানেই অল-আউট হয়ে যায় ঢাকা বিভাগ। সালমা ৩ রানে ৩টি, তাজিয়া ১৭ রানে ২টি ও রুমানা ২৪ রানে ২টি উইকেট নিয়ে দলকে ৫৮ রানের জয় এনে দেন।
ওদিকে খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে চট্টগ্রামের বিপক্ষে ১৫৭ রান করে রাজশাহী। সাথীরা জাকির ২৩, মীনা খাতুন ৩২ ও রীতা খাতুন ২০ রান করেন। তৃপ্তি মন্ডল ও মিনা বেগম ৩টি করে উইকেট নেন। পরে লতা মন্ডল, সাথীরা জাকির ও ডলি রানীর বোলিংয়ে চট্টগ্রামকে ১০১ রানে বেঁধে ফেলে ৫৬ রানে জিতে যায় রাজশাহী। লতা ৩টি, সাথীরা ও ডলি ২টি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১২৭ ঘ.
bdnews24