২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিসের ব্যাপারে সিদ্ধান্ত দ্বিতীয় টেস্টের পর

ইউনিস খানকে অস্ট্রেলিয়ায় পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে বলা হবে কিনা সে সিদ্ধান্ত নেয়া হবে দ্বিতীয় টেস্টের পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 02:38 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

করাচি, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউনিস খানকে অস্ট্রেলিয়ায় পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে বলা হবে কিনা সে সিদ্ধান্ত নেয়া হবে দ্বিতীয় টেস্টের পর। এছাড়া সফররত পাকিস্তান দলকে ছোট করার জন্য অস্ট্রেলিয়া থেকে ফাওয়াদ আলম ও আব্দুল রউফকে দেশে ডেকে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রধান নির্বাচক ইকবাল কাশিম রয়টার্সকে জানান, 'দ্বিতীয় টেস্টের আগে ইউনিস খানকে অস্ট্রেলিয়া পাঠানোর জন্য টিম ম্যানেজমেন্টের অনুরোধ নিয়ে এখন আর বিচার-বিবেচনা করা হচ্ছে না। পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দ্বিতীয় টেস্টের পর তাকে (ইউনিস) পাঠানো হবে কিনা তা ঠিক করা হবে।' তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে রোববার, সিডনিতে। মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে এরই মধ্যে ১-০ তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯৫৮ ঘ.