২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট পেয়ে মাইকেল ক্লার্ককেও ফিরতে হচ্ছে বাড়ি

অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক মাইকেল ক্লার্কেরও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ। পিঠের নিচের অংশে চোট পাওয়ায় আগেভাগেই দেশে ফিরতে হচ্ছে তাকে। এ কারণে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে আসরের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 01:10 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক মাইকেল ক্লার্কেরও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ। পিঠের নিচের অংশে চোট পাওয়ায় আগেভাগেই দেশে ফিরতে হচ্ছে তাকে। এ কারণে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে আসরের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের একদিনের সিরিজ খেলার সময়ই চোট পান ক্লার্ক। ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিও অ্যালেক্স কুন্তোরিস বলেন বাধ্য হয়েই দলের নির্ভরযোগ্য একজন খেলোয়াড়কে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে,"দক্ষিণ আফ্রিকাতে নামার পর থেকেই ক্লার্কের ব্যথা বাড়তে থাকে এবং এজন্য তিনি দলের কোনো অনুশীলনেই অংশ নিতে পারেননি। এখানে তাকে নিবিড় চিকিৎসা দেওয়ার পরও অবস্থার পরিবর্তন হয়নি। তাই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আর ও খেলতে পারবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৯১০ ঘ.