ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যাকব ওরাম, জেসি রাইডারের পর এবার ডেরিল টাফিকেও চ্যাম্পিয়ন্স ট্রফির আসর ছেড়ে নিউজিল্যান্ডে ফিরে যেতে হচ্ছে। ফিল্ডিং করার সময় টাফির হাত ভেঙ্গে যায়। ফলে .তাকে অস্ত্রোপচারের জন্য দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরতে হচ্ছে।
নিউজিল্যান্ড দলের ম্যানেজার ডেভ কুরি বলেন,"টাফির হাতের পেছনের হাঁড় ভেঙ্গে গেছে। এজন্য অস্ত্রোপচার করাতে তাকে নিউজিল্যান্ডে ফিরে যেতে হচ্ছে।"
টাফি এ টুর্নামেন্টে ভালোই করছিলেন। দু ম্যাচে ২২.৭৫ গড়ে ৪ উইকেট পেয়েছিলেন তিনি।
এদিকে টাফির বিকল্প হিসাবে ইয়ান বাটলারকে নিয়েছে নিউজিল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮১৩ ঘ.
bdnews24